বাকৃবিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকাল তিনটায় বাকৃবির শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগ আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি তাজরিন আক্তার কথার সাভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ছোলাইমান আলী ফকির, বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল। এছাড়াও বাকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স ালনা করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা দিশা।

এছাড়াও শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব হল ছাত্রলীগের পক্ষ থেকে “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে “বাংলাদেশ ও বঙ্গমাতা” বিষয়ের উপর প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিলো। সকল প্রতিযোগী শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব হল ছাত্রলীগের পেইজে নিজেদের লেখা পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আলোচনা সভায় সেরা তিন প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন মেহেদি হাসান, তাহমিনা রহমান, লায়াবিন লতা। বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কার এবং অনলাইন সার্টিফিকেট প্রদান করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর