চুরির অভিযোগে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা (ভিডিওসহ)

রংপুরের মিঠাপুকুরে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির অভিযোগে তছলিম উদ্দিন নামে এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার শঠিবাড়ী এলাকায় গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শঠিবাড়ী হাটে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন তছলিম উদ্দিন। ভোররাতে তার দায়িত্ব পালন এলাকায় সাহেব আলী নামে একজনের দোকানে চুরি হওয়ার সময় স্থানীয়রা একজনকে আটক করেন। তখন দোকানমালিক নৈশপ্রহরী তছলিমও চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন। এরপর স্থানীয় জনতা ওই দুজনকে গণপিটুনি দেয়। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তছলিম উদ্দিনের মৃত্যু হয়।

চুরি এবং গণপিটুনিতে নিহতের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।

ভিডিও…..

চুরির অভিযোগে বৃদ্ধ নৈশপ্রহরীকে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন,হাসপাতালে মৃত্যু

চুরির অভিযোগে বৃদ্ধ নৈশপ্রহরীকে মধ্যযোগীয় কায়দায় নির্যাতন,হাসপাতালে মৃত্যুইউটিউবে দেখতে-https://youtu.be/y8prQinywBoবিস্তারিত জানতে ক্লিক করুন-http://bartabazar.com/archives/200459

Gepostet von Barta Bazar am Sonntag, 9. August 2020

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর