সামাজিক সংগঠন ‘মানবতার পাকুন্দিয়া’র কমিটি গঠন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সামাজিক,সেচ্ছাসেবী,রক্তদান ও সেবামূলক সংগঠন ‘মানবতার পাকুন্দিয়া’র ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে মাজাহারুল ইসলাম সনিকে আহব্বায়ক এবং আনিস আহাম্মদ সিবলী কে সদস্য সচিব করে ৯ সদস্য কমিটি ঘোষণা করা হয়। ৬ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাঠ আলোচনার মধ্য দিয়ে কমিটি গঠন করা হয় এবং রবিবার (৯ আগস্ট) দুপুরে উপদেষ্টা পরিষদ সদস্য তরিকুল হাসান শাহীন, এমএস আল-মামুন, রাকিবুল হাসান রাসেল, হুমায়ুন কবির এবং হিমেল রানা এ কমিটি অনুমোদন দেন।

৯ সদস্যের কমিটিতে ৭ জন যুগ্ম-আহবায়কের তালিকায় আছে নূসরাত মরিয়ম, হুমায়ুন, ইয়াছিন,পল্লব, সুমন, ইমন ও পাপড়ি।

এদিকে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার পাকুন্দিয়া’র অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠনসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কু-সংস্থার দুর করণ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা।

নব-গঠিত কমিটির সদস্য সচিব আনিস আহাম্মদ সিবলী বলেন, আমরা চাই পাকুন্দিয়ার যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। সামাজিক সংগঠন ” মানবতার পাকুন্দিয়া”র অন্যতম ভূমিকা থাকবে মাদক মুক্ত সমাজ, নিরক্ষরতা মুক্ত সমাজ, রক্তদান, অসহায় মানুষের পাশে দারানো এবং সামাজিক কু-সংস্থার দুর করা।

বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর