জীবন-জীবিকার তাগিদে আজও দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ফিরছে মানুষ। তবে যাত্রাপথে বেশির ভাগ যাত্রীই মানছেন না কোনো স্বাস্থ্যবিধিই।
রবিবার(৯ আগস্ট) ভোর থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চগুলো রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে। ঈদের ৩ দিনের ছুটির পর বাড়তি ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন এসব মানুষ।
বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে যারা ঢাকায় ফিরছেন তাদের স্বাস্থ্যঝুঁকিটা বেশি। নদীতে প্রবল স্রোতের কারণে বেশীর ভাগ লঞ্চই পৌঁছে বিলম্বে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রবিবার কাজে যোগ দিতে অফিস-আদালতগামী যাত্রীদের চাপ একটু বেশীই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। অতিরিক্ত যাত্রী নিয়ে ভোর থেকেই বেশির ভাগ লঞ্চ সদরঘাটে ভিড়ে।
একদিকে অতিরিক্ত যাত্রী আর অন্যদিকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।
বার্তাবাজার/কে.জে.পি