সিরাজগঞ্জ সদর উপজেলার ভেজাল বিরোধী অভিযানে ছয় অসাধু ব্যবসায়ীকে সর্বমোট ৪ লক্ষ ১ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল।
রবিবার (৯ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৮ আগস্ট বিকালে একি্রাকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে সদর এবং কামারখন্দ থানাধীন এলাকায় ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে পাল মেডিসিন নামের একটি প্রতিষ্ঠানের মালিক প্রদীপ কুমার পাল (৬০), পিতা-মৃত ললিত মোহন পাল, সাং-দরগা রোড, সিরাজগঞ্জ সদর, নেশা জাতীয় ও মেয়াদ উর্ত্তীন ঔষধ বিক্রয়ের আপরাধে ২ লক্ষ ৫০ হাজার টাকা, ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) এবং ২৭ ধারায় এই জরিমানা করা হয়।
এরপর মোঃ শাহিন রেজা (৩৪) মালিক, পিতা- আঃ রহিম মোল্লা, সাং-বড়দুল, কামারখন্দ, সিরাজগঞ্জ তাকে সরকারী ঔষধ এবং লার্ন্সের মেয়াদ না থাকায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেন, বাংলাদেশ ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) এবং ২৭ ধারায় এই জরিমানা করা হয়।
এছাড়াও আরো ০৪ জনকে ঔষধের মূল্যে বেশি নেওয়ায় এবং মেয়াদ উর্ত্তীন ঔষধের বিক্রয়ের কারণে মোঃ আশরাফকে-১০০০ টাকা, আঃ মমিনকে-২০০০ টাকা। মোঃ ফজল কাইম বাবুকে-৩০০০ টাকা। মোঃ সজিব নামের এক জনকে-৫০০০ টাকা করে ৬ জনকে মোট ৪ লক্ষ ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি আরো বলা হয়, সারাদেশে এই আভীয়ান অবাহত থাকবে।
বার্তাবাজার/এমকে