ঢাকা-চট্টগ্রামের পরই করোনা সংক্রমণে এগিয়ে কুমিল্লা

ঢাকা ও চট্টগ্রামের পরই করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় এগিয়ে কুমিল্লা। কুমিল্লায় গতকাল শনিবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৭শ’ ৭৪ জনের। এর মধ্যে প্রাণ গেছে দেড়শ জনের।

ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় কুমিল্লায় করোনার সংক্রমণ বেশি বলছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লায় গতকাল শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ২ শত ৮৬ জন।

এরমধ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিন গড়ে মৃত্যু হচ্ছে ৫ জনের।

হাসপাতালটির পরিচালক জানান, মৃত মোট ৩১৭ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন মাত্র ৩৩ জন। করোনায় আক্রান্ত হয়ে শেষ মুহূর্তে চিকিৎসা নিতে এসে মারা গেছেন বেশিরভাগ রোগী।

তিনি বলেন,’মুমুর্ষ অবস্থায় রোগীরা চিকিৎসা নিতে এসেছেন ফলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেও তাদেরকে বাঁচাতে পারিনি।’

কুমিল্লা মেডিক্যালের দুটি পিসিআর মেশিনে ২৬ হাজার ১শ ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর