ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়াল

ব্রাজিলে পাঁচ মাসের মধ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের হিসাব মতে, রবিবার সকাল আটটা পর্যন্ত লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে এক লাখ ৫৪৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

দেশটিতে মোট করোনায় আক্রান্ত ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন। ২১০ মিলিয়ন মানুষের দেশটিতে মে মাসের শেষ দিক থেকে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

নতুন এই রোগটিতে বিশ্বব্যাপী মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ২৭ লাখ ২০ হাজার ২২৫ জন। বিপরীতে মৃত্যু হয়েছে ৭ লাখ ২৯ হাজার ৫৬৮ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর