আজ রবিবার থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে ভর্তির জন্য প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। এবার কেবল অনলাইনে ভর্তির আবেদন নেয়া হবে।
যেভাবে আবেদন করা যাবে-
চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদনের সুযোগ পাচ্ছেন। শিক্ষার্থীদের অগোচরে আবেদন করিয়ে নেয়া বন্ধ করতে চলতি বছর এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। একজন সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীকে তার এসএসসি ও সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল উল্লেখ করে আবেদন করতে হবে।
অর্থ জমা দিতে হবে যেভাবে- একদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অনলাইনে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি কলেজে এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।
(ক) নিম্ন লিখিত নিয়মে আবেদন Submitকরতে হবে। আবেদন পদ্ধিতি দেখতে এখানে ক্লিক করুন… (http://www.xiclassadmission.gov.bd/svg/application_process.pdf)
১) টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/সোনালী ব্যাংক/রকেট-এ আবেদন ফি ১৫০ টাকা জমা দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ‘Apply Online’ বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দিতে হবে। আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দেখতে পাবেন।
২) এরপর শিক্ষার্থীর যোগাযোগ নম্বর (ফি প্রদানের সময় শিক্ষার্থী প্রদত্ত নিজের/অভিভাবকের মোবাইল নম্বর) এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা দিতে হবে।
৩) শিক্ষার্থীকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি ও সর্বনিম্ন ৫টি কলেজ/মাদ্রাসা সিলেক্ট করতে পারবে। এই ফরমে আবেদনকারী তার সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবেন।
৪) এরপর আবেদনকারী ‘Preview Application’ বাটনে ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবেন।
৫) Preview-এ দেখানো তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারী ‘submit’ বাটনে ক্লিক করবেন।
৬) আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তার প্রদত্ত যোগাযোগ নম্বরের ফোনে একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড থাকবে।
৭) আবেদনকারী চাইলে তার আবেদনসমূহের তথ্যাদিসহ ওই ফরমটি ডাউনলোড করে প্রিন্ট নিতে পারবেন।
আবেদন বিজ্ঞপ্তিতে দেখতে এখানে ক্লিক করুন… (http://www.xiclassadmission.gov.bd/svg/Application_Notice_20072020.pdf)।
বার্তাবাজার/কে.জে.পি