ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া এলাকা থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-কুড়িগ্রামের চিলমারী উপজেলার শান্তিনগর রমনা গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে মাসুদ রানা (২৮) ও রংপুরের কোতোয়ালি উপজেলার চানবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন মিয়া (২৮)। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তারা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে গাজীপুরের চক্রবর্তী যাচ্ছিলেন।
মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, হয়তো সারারাত মোটরসাইকেল চালিয়ে তারা ক্লান্ত হয়ে পড়েন। সকালের দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ওই স্থানে উল্টে যায়। এ সময় বৈদ্যুতিক খুঁটির টানা দেয়া তারের সঙ্গে বাধাপ্রাপ্ত হয়ে গলায় আঘাত পেয়ে তাদের মৃত্যু হয়।
কেএস/বার্তাবাজার