বকসিস না দেওয়ায় গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবদুর রহিম নামে এক মাস বয়সী শিশু সন্তানের অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এই ঘটনায় শনিবার বিকেলে তারা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
শিশুটির বাবা মোশারফ হোসেনসহ স্বজনরা অভিযোগ করেছেন, শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে দুপুরে ভর্তি করার পর তাকে অক্সিজেন দেয়া হয়। এ সময় কর্তব্যরত নার্স আয়ারা শিশুটির বাবার কাছে বকসিস চান। তিনি নামাজ পড়তে গেলে তারা অক্সিজেন মাস্ক খুলে দেন। এরপর শিশুটির মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করে বলেন, অক্সিজেন দেয়ার ব্যাপারে বকসিস নেওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। তিনি বলেন শিশুটিকে গুরুতর অবস্থায় রংপুর থেকে ফেরত আনা হয়। তার অবস্থা খারাপ ছিল। তবু অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ভিডিও আসছে….
কেএস/বার্তাবাজার