বঙ্গমাতার জন্মবার্ষিকীতে মা সমাবেশ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্যকে অবলম্বন করে এবং শিশুর মাতৃদুগ্ধ পানের গুরুত্ব ও উপকারিতা তুলে ধরে সূচনা কর্মসূচি, মৌলভীবাজার এর আয়োজনে সদর উপজেলার মিরপুর, আখাইকুড়ায় “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়।

৮ আগস্ট(শনিবার) বিকেলে অনুষ্ঠানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি কবিতা ইয়াসমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, সূচনা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, প্রশিক্ষিত মা ও তাদের পরিবারের সদস্যগণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল সার্জন, মৌলভীবাজার ডা. তউহীদ আহমদ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর