ময়মনসিংহে বাস সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৭

ময়মনসিংহের মুক্তাগাছায় রাজীব পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ সাতজন নিহত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী রাজীব পরিবহনের যাত্রীবাহী বাস ময়মনসিংহের মুক্তাগাছার মানকুন এলাকায় পৌঁছালে মুক্তাগাছাগামী সিএনজির সাথে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন। চিকিৎসার জন্য হাসপপতালে নেয়ার সময় আরো তিনজন নিহত হয়। নিহত সবাই অটোরিকশার যাত্রী।

নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের তিনজন- টাঙ্গাইলের মধুপুরের নয়াপাড়া গ্রামের নুরুল ইসলাম (৩৮), তার স্ত্রী তাসলিমা (২৮) ও মেয়ে লিজা (১২)। এ ছাড়া মুক্তাগাছা উপজেলার মলাজানিয়া বাড়ির নজরুল ইসলাম (৩৫) ও একই উপজেলার চেচুয়া এলাকার আলাদুল (৩৮) নিহত হন। সাইফুল ইসলাম (৪৫) বাড়ি মুক্তাগাছা , নজরুল ইসলাম (৫৫) বাড়ি টাঙাগাইল এর মধুপুর।

ঘাতক বাস চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর