ময়মনসিংহের মুক্তাগাছায় বাসের চাপায় সিএনজি অটোরিক্সার ৭ যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) বিকেল পৌনে ৪ টার দিকে মুক্তাগাছা উপজেলার ঢাকা-জামালপুর মহাসড়কের মানকোন নামক স্থানে ঢাকাগামী রাজীব পরিবহণের একটি বাসের সাথে মুক্তাগাছাগামী সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার ৭ যাত্রী নিহত হয়েছেন।
নিহতদের লাশ উদ্ধার করে থানা রাখা হয়েছে। ঘাতক বাসটিকেও আটক করা হয়েছে বলে জানান ওসি বিপ্লব কুমার বিশ্বাস। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা জায়নি।
কেএস/বার্তাবাজার