বর্তমান সময়ের আলোচিত টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে প্রদীপ কুমার দাশের জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন মো. আবুল ফয়সল। সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় বরখাস্ত হন ওসি প্রদিপ কুমার দাস।
এর আগে আবুল ফয়সল কুমিল্লার চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, চট্টগ্রাম রেঞ্জ অফিস ডিআইজি কার্যালয়ের এক জরুরি আদেশে শনিবার কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় ডিআইজি কার্যালয় থেকে তার ওই বদলির আদেশটি কার্যকর করা হয়। আগামীকাল রোববার মো. আবুল ফয়সল টেকনাফ থানায় যোগদান করবেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
কেএস/বার্তাবাজার