ভোলা বরিশাল লক্ষ্মীপুর সড়কের লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট ১০ কিলোমিটার অংশ সংস্কার সহ দ্রুত মেরামতের দাবীতে মানববন্ধন বিক্ষোভ করেছে স্থানীয়রা।
দুপুরে মজুচৌধুরী লঞ্চঘাটের সামনে সড়কে পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এসময় ঘোষিত প্রস্তাবিত প্রকল্প বাস্তাবয়নের দাবীও জানান তারা। পরে একই দাবীতে বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগীরা।
বক্তারা বলেন দ্বীর্ঘদিন যাবত এ সড়ক দিয়ে যাত্রী বাহি বাস, ট্রাকসহ চলাচল করতে পারছেনা। একইভাবে মানুষের চলাচলেরও দূর্ভোগ। তাই দ্রুত সড়কটি সংস্কার করার দাবী জানান তারা।
সড়ক সংস্কারা না করায় প্রতিদিন দূর্ঘটনার শিকার হয় ভোলা-বরিাশল সহ দক্ষিনা লের ২১ জেলা যাত্রীবাহি বাস। এতে গত এক বছর হতাহতের ঘটনাও ঘটেছে কয়েকবার।
এসময় স্থানীয় যুবলীঘ নেতা মনির হোসেন সজিব সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ নেয়।
বার্তাবাজার/এমকে