নান্দাইলে অজ্ঞাতনামা কিশোরের লাশের পরিচয় মিলছে না

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা কিশোর (১৩) এর লাশের পরিচয় মিলছেনা।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ই আগস্ট) রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কের মেরেঙ্গা নামক স্থানে অজ্ঞাত গাড়ীর নীচে চাপা পড়ে উক্ত কিশোর মৃত্যুবরণ করে।

তবে স্থানীয়রা জানান, কিশোরটি মানসিক ভারসাম্যহীন ছিল। কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানান, কিশোরের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তবে উক্ত কিশোরের পরিচয় সন্ধানের চেষ্টা চালানো হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর