ভোলায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের মুলহোতা রশিদ মল্লিক আটক

ভোলা সদর উপজেলার ২ নং ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মুনসুর (৫০) নামের এক বৃদ্ধকে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের মুলহোতা রশিদ মল্লিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন শীলের নেতৃত্বে এ এস আই মাইনুলসহ পুলিশের একটি টিম তাকে আটক করা হয়। আটকৃত রশিদ ইলিশা ৯নং ওয়ার্ডের মৃত্যু আজাহার মল্লিকের ছেলে।

ভুক্তভোগী ইলিশা ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলাম এর ছেলে মুনসুর বলেন, আমার জমির চারা আমি উঠিয়েছি এই জন্য ঈদের ৪/৫ দিন আগে আমার দুলাভাই রশিদ মল্লিক, সাইবালী মল্লিক এর ছেলে আসাদ মল্লিক ঘর থেকে ধরে নিয়ে আমাকে মারধর করে, বেধে আমাকে ৩/৪ জনে মিলে গরুর গোবর খাবিয়ে দিছে, আমি ভয়ে মামলা করিনি। এখন মামলা করলে আমাকে মেরে ফেলতে পারে, আমার ভয় হয়।

এদিকে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হলে মুহুর্ত্বের মধ্যে ভাইরাল হয়ে যায়, নিন্দার ঝড় উঠে, ফেসবুকে ভাইরাল হওয়ার সাথে সাথেই পুলিশ রাতেই অভিযান করে মুলহোতা রশিদ মল্লিক কে আটক করেন।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল বলেন, ফেসবুকে বিষয়টি দেখেছি, এই বর্বরোচিত দৃশ্য দেখে পুলিশের উদ্ধোর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে একজন কে আটক করেছি, বাকিদের আটকের চেষ্টা চলছে।
তবে এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর