কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ৭৪ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া ডিসি অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগষ্ট) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ২৪৯ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৭৪ টি কোভিড পজিটিভ।

আক্রান্ত ৭৪ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৪১, কুমারখালী উপজেলার ১৪, খোকসা উপজেলার ৮, ভেড়ামারা উপজেলার ৪, দৌলতপুর উপজেলার ৩, মিরপুর উপজেলার ৪। সদর উপজেলায় আক্রান্ত ৪১ জনের ঠিকানা কুষ্টিয়া সদর ৫ জন, হরিনারায়ণপুর ১ জন, চৌড়হাস আদর্শ পাড়া ১ জন, থানা পাড়া ৩ জন, হাউজিং ডি ব্লক ৬ জন, কাটাইখানা মোড় ১ জন, আড়ুয়া পাড়া ৫ জন, জোতপাড়া মোড় ১ জন, ঘোরাঘাট ১ জন, পদ্ম নগর ১ জন, সিভিল সার্জন অফিস ১ জন, জুগিয়া ১ জন, সিআইডি-জেলা অফিস ১ জন, বড় বাজার ২ জন, নারিকেল তলা ২ জন, কোর্ট পাড়া ১ জন, থানা পাড়া-ক্রিসেন্ট ক্লাব ২ জন, হাউজিং সি ব্লক ১ জন ও কে জি এইচ-কুষ্টিয়া ৫ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ১৪ জনের ঠিকানা ইউ এইচ সি-কুমারখালী ২ জন, এলোঙ্গি ২ জন, কালোয়া-কয়া ১ জন, তেবাড়িয়া ১ জন, গোপালপুর-সাদোকি ১ জন, কুন্ডু পাড়া ১ জন, উত্তর ভবানিপুর-নন্দলালপুর ১ জন, গোত্তিয়া-কয়া ২ জন, চাপাইগাছি ১ জন, পাইক পাড়া ১ জন ও চাপড়া ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা হাসপাতাল পাড়া ২ জন, অঞ্জনগাছি ১ জন, ইউ এইচ সি-মিরপুর ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা লক্ষীখোলা- রিফায়েতপুর ১ জন, ইউ এইচ সি -দৌলতপুর ১ জন ও বাগোয়ান-মথুরাপুর ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানা

কমলাপুর-জানিপুর ২ জন, মোড়াগাছা ১ জন, থানাপাড়া ১ জন, জয়নাবাদ-মন্ডলপাড়া ২ জন, গনেশপুর-ওসমানপুর ১ জন ও কোমড় ভোগ-ওসমানপুর ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা রামকৃষ্ণপুর-খেমিরদিয়ার ১ জন, হাসপাতাল রোড ১ জন ও গাছিয়া দৌওলতপুর ২ জন।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় মোট করোনা পজিটিভ রোগী ১৯৭১ জন এবং মৃত্যু হয়েছে মোট ৩৮ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর