সাংবাদিক ইকরাম চৌধুরী আর নেই

সাংবাদিক ইকরাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আজ (শনিবার) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইকরাম চৌধুরী চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ছিলেন। এছাড়া চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, জাগো নিউজের জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ছিলেন।

সাংবাদিক ইকরাম চৌধুরীর ছোট ভাই চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার মরদেহ দুপুর ১২টায় চাঁদপুরের নাজিরপাড়ার নিজ বাসায় আনা হবে। জানাজা শেষে পৌর গোরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর