গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় পিছলে পড়ে দু’টুকরো হয়ে গিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়। দুবাই থেকে যাত্রী নিয়ে বিমানটি কেরলের কোঝিকোড়ে অবতরণের সময় শুক্রবার সন্ধ্যায় রানওয়েতেই পিছলে যায়। এতে IX 1344 বিমানের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত উদ্ধারকাজ চলছে।
এনডিটিভি জানায়, বিমানটি দু’টুকরো হলেও তাতে আগুন ধরেনি। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক টুইটে জানান, “কেরলের কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা দুঃখিত। এনডিআরএফকে (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) দ্রুত জায়গায় পৌঁছতে এবং উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দেয়া হয়েছে।”
কেএস/বার্তাবাজার