সংক্ষিপ্ত সফরে মেহেরপুরে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংক্ষিপ্ত সফরে মেহেরপুর পৌঁছেছেন। আজ রাত ৯ টার সময় গোপালগঞ্জ থেকে সড়ক পথে সরাসরি মেহেরপুরে আসেন।

পররাষ্ট্রমন্ত্রী মেহেরপুর জেলা সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এর আগে তিনি সার্কিট হাউজে পৌছালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলা প্রশাসনের পক্ষে ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট ইব্রাহিম শাহিন ফুল দিয়ে বরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য, অধ্যাপক হাসানুজ্জামান মালেকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর