এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় পিছলে পড়ে দু’টুকরো হয়ে গিয়েছে। দুর্ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছে। বিমানটিতে ১৮৪ জন যাত্রী ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
দুবাই থেকে যাত্রী নিয়ে বিমানটি কেরলের কোঝিকোড়ে অবতরণের সময় শুক্রবার সন্ধ্যায় রানওয়েতেই পিছলে যায়। এতে IX 1344 বিমানের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত উদ্ধারকাজ চলছে।
বিজেপি সাংসদ কে জে অ্যালফোনসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় অনেক যাত্রী আহত হওয়ার আশঙ্কা রয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়, বিমানটিতে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, দুজন পাইলট এবং পাঁচ জন কেবিন ক্রু সদস্য ছিলেন। বিমানটি বন্দে ভারত প্রকল্পের অংশ যা করোনাভাইরাস মহামারীর সময়ে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্দেশে চলাচল করছে।
১৮৪ জন যাত্রী নিয়ে দুবাই ফেরত এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান বিধ্বস্ত
১৮৪ জন যাত্রী নিয়ে দুবাই ফেরত এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান বিধ্বস্ত: পাইলটের মৃত্যুবিস্তারিত জানতে ক্লিক করুন-http://bartabazar.com/archives/200048
Gepostet von Barta Bazar am Freitag, 7. August 2020
এনডিটিভি জানায়, বিমানটি দু’টুকরো হলেও তাতে আগুন ধরেনি।
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক টুইটে জানান, “কেরলের কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা দুঃখিত। এনডিআরএফকে (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) দ্রুত জায়গায় পৌঁছতে এবং উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দেয়া হয়েছে।”
বার্তা বাজার / ডি.এস