ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ(শুক্রবার) দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের ফারুক মোল্লার ছেলে বাইজিদ মোল্যা (৪) খেলতে গিয়ে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়।
পরে বাইজিদকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএস/বার্তাবাজার
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।