খোঁজ নেই রেশমাকে চাপা দেয়া সেই চালকের

আজ(শুক্রবার) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় নিহত হন পর্বতারোহী রেশমা নাহার রত্না। মর্মান্তিক এই ঘটনায়
এখনো সন্ধান মেলেনি অভিযুক্ত চালকের। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে, বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বজন ও সহকর্মীরা।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিয়মিত শারীরিক চর্চার অংশ হিসেবে শুক্রবার সকালে ২০ কিলোমিটার দৌড়ে অংশ নিয়েছিলেন রত্মা। অনুশীলন শেষে সাইকেল চালিয়ে হাতিরঝিল থেকে মিরপুরের নিজের বাসায় ফিরছিলেন। পথে সকাল ৯ টার দিকে সংসদ ভবন এলাকায় একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন, ২টি টিম মাঠে নেমেছে। গাড়ি চালককে ধরার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ হাতে পেলেই অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব বলেও
জানায় পুলিশ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর