শিক্ষার্থীদের উদ্দেশে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, শিক্ষায় সুশিক্ষিত হয়ে পৃথিবী আলোকিত করতে হবে। তোমারদের দেশ প্রেমে এগিয়ে আসতে হবে। তোমার সুশিক্ষিত হয়ে শিক্ষা দিয়ে পুরো পৃথিবীতে আলো জ্বালাতে হবে। তোমাদের লক্ষ নিয়ে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু যেমন দেশকে ভালোবেসে ছিলেন। ঠিক তেমনি তোমাদেরও ভালোবাসতে হবে। সূর্যের মতো আলো ছড়াতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বড়দের সম্মান করতে হবে। ছোটদের আদর করতে হবে। মা-বাবাকে ভালোবাসতে হবে। মা-বাবা তোমাদের ছোট থেকে অনেক কষ্টে বড় করে তুলেছেন। তাদের স্বপ্ন পূরণের জন্য। সেই স্বপ্ন তোমাদের পূরণ করে মা-বাবার মনের আশা পূরণ করতে হবে।
শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- ২০২০ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনৃষ্ঠানে মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাসের সভাপতিত্বে এবং স্পাইচ এফএম এর আরজে সাজ্জাদ রহমান হ্যাভেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ধনবাড়ী উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদ হাসান মাসুদ, এনটিভির সহকারী ব্যবস্থাপক জাহিদ হাসান সুমন, শিক্ষক মো. মোজ্জামেল হক, মো. সাইফুল ইসলাম, কৃতি শিক্ষার্থী আফসানা মীম, নিশিতা নীতি প্রমূখ।
বার্তা বাজার / ডি.এস