পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আরমান আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর গ্রামে শিশুটির নানার বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে।
মৃত শিশু আরমান আলী ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার কুদরত আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মা-বাবার সাথে আরমান ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে খেলার ছলে নানা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করলে না পেয়ে একপর্যায়ে আরমানকে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস