ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ পাছপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

মুক্তাগাছা উপজেলার বাদিকলমহনা গ্রামে বাসিন্দা কৃষক হাবিবুর রহমানের স্ত্রী হামিদা বেগম (৩৫)। বাবার বাড়ি নান্দাইলে শুক্রবার বেড়াতে যাচ্ছিলেন। স্বামী স্ত্রী ছাড়াও শ্বাশুড়ি আমিরুন নেসা ও ৫ বছর বয়সী মেয়ে ফারজানা বেগমও সাথে ছিলো। সিএনজি চালিত অটোরিকশা দুপুর আড়াইটার দিকে মাইহবাগের পাছপাড়া এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আঘাত করে।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হামিদা বেগমের। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে অন্যরা কেউ গুরুতর আহত হননি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেসুর রহমান আকন্দ বলেন, পরিবারের লোকজনের সাথে বাবার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর