মৌলভীবাজারে আরও ১১ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ শুক্রবার (৭ আগস্ট) নতুন করে এই ১১ জনের করোনা শনাক্ত হয় বলে জানিয়েছেন।

একই সময়ে মৌলভীবাজার জেলায় সুস্থ্য হয়েছেন মাত্র একজন রোগী। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এদিন জেলায় কোন প্রাণহানির মতোও ঘটনা ঘটেনি বলেও জানান এ চিকিৎসক।

নতুন শনাক্তদের মধ্যে কুলাউড়া উপজেলায় ৩ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ২ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ৫ জন আক্রান্ত হয়েছেন।
বর্তমানে এ জেলায় ২২ জন করোনা আক্রান্ত রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত ৬২৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ্য হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন মোট ২২ জন।#

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর