চীনে এবার নভেল বানিয়াভাইরাসের প্রাদুর্ভাব, ৭ জনের মৃত্যু

চীন থেকে ছড়িয়ে পড়া পাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এ অবস্থায় চীনের কয়েকটি প্রদেশে আরেক নতুন রোগের প্রকোপ দেখা দিয়েছে। আর ভাইরাসবাহিত এ রোগে চীনে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।

প্রাণঘাতী এ ভাইরাসকে বলা হচ্ছে নভেল বানিয়াভাইরাস বা নিওবানিয়াভাইরাস।

সংবাদমাধ্যম সিএনএ ও তাইওয়ান নিউজ জানিয়েছে, চীনের আনহুই প্রদেশে গত এপ্রিল থেকে নভেল বানিয়াভাইরাসজনিত রোগ ২৩ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন মারা গেছে। এ ছাড়া ঝেজিয়াং প্রদেশে মারা গেছে আরো দুজন।

এ ছাড়া জিয়াংসু প্রদেশে এ বছর ৩৭ জন নিওবানিয়াভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

এ রোগের উপসর্গগুলো কী

নিওবানিয়াভাইরাসজনিত রোগে আক্রান্ত হলে জ্বর ও কাশি হয়। এ ছাড়া রক্তস্বল্পতার সমস্যা দেখা দিতে থাকে। যা বিপদে ফেলে দেয় অনেক রোগীকে। তবে এ ভাইরাস সম্পর্কে জানতে আরো গবেষণা চলছে বলে জানা গেছে।

পোকা থেকে ছড়ায় এ রোগ!

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নভেল বানিয়াভাইরাস পোকা থেকে ছড়াচ্ছে। এই ভাইরাস চীনে আগেও ছড়িয়েছিল। চীনে প্রথম এ ভাইরাস শনাক্ত হয় ২০১০ সালে। তবে নভেল বানিয়াভাইরাসের এবারের প্রাদুর্ভাব অন্য সময়ের চেয়ে বেশি।

কীভাবে ছড়াতে পারে এ ভাইরাস?

বিশেষজ্ঞরা মনে করছেন, পোকা থেকে এ ভাইরাস মানব শরীরে এলেও, মানুষ থেকে মানুষে ভাইরাসটি ছড়াতে বেশি সময় লাগবে না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর