আইসিইউতে সানাই মাহবুব

করোনাভাইরাসে আক্রান্ত সানাই মাহবুবকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

শুক্রবার বেলা সোয়া ১২ টায় সানাইয়ের বড় ভাবি এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সানাই বলেন, ‘দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার ফলাফল এসেছে আমি করোনা পজিটিভ।’

সানাই বলেন, ‘আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর