লেবাননে বিস্ফোরণ: ৩০ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার

লেবাননে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ এক বন্দরকর্মীকে ৩০ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় তার পুরো শরীর রক্তমাখা ছিল।

ভয়াবহ ওই বিস্ফোরণে নিখোঁজ হন আমিন আল-জাহিদ নামে ওই ব্যাক্তি। বৈরুত বন্দরের ওই কর্মীর ছবি তার স্বজনদের উদ্দেশ্য করে ইনস্টাগ্রামের একটি পেজে শেয়ার দেওয়ার পর পরিচয় নিশ্চিত হওয়া যায়। উদ্ধারকর্মীরা ভূমধ্যসাগরে ৩০ ঘণ্টা পর তাকে খুঁজে পান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত এক ছবিতে দেখা যায়, জাহাজের ডেকে উদ্ধারকর্মীরা এক ব্যক্তিকে ঘিরে রেখেছেন, যার শরীর রক্তমাখা ছিলো। তবে তিনি জীবিত রয়েছে।

দুবাইভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার করার পর ওই ব্যক্তিকে লেবাননের রাফিক ইউনির্ভাসিটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আল-জাহিদের পরিবারের সদস্যরা লেবাননের একটি টেলিভিশনকে বলেছেন, হাসপাতালে গেলেও তারা তাকে (আমিন আল-জাহিদ) খুঁজে পাননি। বর্তমান তার অবস্থা কী তা জানতে না পারায় উদ্বিগ্ন রয়েছেন।

গত মঙ্গলবার বিস্ফোরণের পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ইনস্টাগ্রামে একটি পেজ চালু করা হয়। যার মাধ্যমে নিখোঁজ হওয়া আমিন আল-জাহিদের পরিচয় মিলেছে।

বৈরুতে বিস্ফোরণের ঘটনার পর নিখোঁজ থাকা এক কিশোরীকে ২৪ ঘণ্টা পর উদ্ধারের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। টর্চের আলোতে উদ্ধার কাজ করার সময় ধ্বংসস্তূপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর