সড়কের যে কাজ ৩ বছরে হয়নি, তা ৫ দিনে শেষ করার নির্দেশ!

চট্টগ্রাম বন্দরের ৬ কিলোমিটার সংযোগ সড়কের কাজ গত ৩ বছরেও শেষ করতে পারেনি সিটি কর্পোরেশন। আর সেই কাজ ৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রশাসক।

চট্টগ্রাম নগরীর সাথে বন্দরের যোগাযোগের একমাত্র সড়কটি গত ৩ বছর ধরে উন্নয়ন কাজ চলছে। অলংকার মোড় থেকে বন্দর নিমতলা পর্যন্ত ৬ কিলোমিটার বন্দর সংযোগ সড়কটি শুষ্ক মৌসুমে ধুলার রাজ্য আর বর্ষায় জলমগ্ন এই সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

বন্দরের পণ্য পরিবহনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়ক সুবিধাজনক হওয়ায় এই সড়ক দিয়েই চলাচল করে বন্দর সংশ্লিষ্ট বেশিরভাগ যানবাহন।

সিটি কর্পোরেশন ৩ বছর আগে জাইকার সহায়তায় সড়কটির নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেনি এখনো।

ধীরগতি কাজের ফলে দুর্ভোগ পিছু ছাড়ছে না সাধারণ মানুষের।

সদ্য নিয়োগ পাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন প্রশাসক খোরশেদ আলম সুজন জানান, শহরের কিছু সমস্যা আছে যেগুলো ঠিকমত কাজ করলে ৩ মাসেই শেষ করা সম্ভব। আমার সর্বপ্রথম কাজ হবে ভাঙ্গা রাস্তাগুলো ঠিক করা যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর