নড়াইলে করোনা উপসর্গ নিয়ে মেডিকেল অফিসারের মৃত্যু

নড়াইল সদর উপজেলার গোবরা উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ইয়ানুর হোসেনে (৩৮) জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু বলেন, বৃহস্পতিবার বেলা ১টার দিকে ইয়ানুর হোসেন প্রচণ্ড শাসকষ্ট ও জ্বর নিয়ে নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মশিউর রহমান আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে করোনা কিনা সেটা জানা যাবে।

জানা যায়, ইয়ানুর দীর্ঘদিন ধরে গোবরা উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। করোনাকালেও তিনি রোগীদের নিরলসভাবে সেবা দিয়ে আসছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর