কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগষ্ট) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৮৯ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৫৮ টি কোভিড পজিটিভ।
আক্রান্ত ৫৮ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৪৬, কুমারখালী উপজেলার ৬, খোকসা উপজেলার ১, দৌলতপুর উপজেলার ২, মিরপুর উপজেলার ৩। সদর উপজেলায় আক্রান্ত ৪৬ জনের ঠিকানা কুষ্টিয়া সদর ৪ জন, জেলখানার মোড় ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন, চৌড়হাস ২ জন, বারখাদা ১ জন, লাহিনী পাড়া ১ জন, মহিমাখোলা ১ জন, কোর্ট পাড়া ৩ জন, মজমপুর ৫ জন, বারোদি ১ জন, মিলপাড়া ১ জন, পূর্ব মজমপুর ১ জন, কলাবাগান পিটিআই রোড ১ জন, দূর্গাপুর ৪ জন, আড়ুয়াপাড়া ৫ জন, থানাপাড়া ১ জন, ৩২-এসবি রোড ১ জন, সাদ্দামবাজার ১ জন, গোরস্থান পাড়া ১ জন, শহীদ ইয়াকুব আলী রোড ২ জন, গোরস্থান পাড়া ১ জন ও কেজিএইচ ৭ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানা জগন্নাথপুর ১ জন, উত্তর ভবানিপুর ১ জন, বাটিকামারা ১ জন, নির্বাচন অফিস ১ জন, কৃষ্ণপুর ১ জন ও চাপড়া ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা আজমপুর ১ জন, মিরপুর ১ জন ও ইউএইচসি ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২জনের ঠিকানা কল্যানপুর ১ জন ও দৌলতপুর ১ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা খোকসা কলেজ রোড।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৯০০ জন এবং মৃত্যু হয়েছে মোট ৩৫ জন।
বার্তাবাজার/এমকে