দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী গ্রেফতার
মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান ইঞ্জিকে আন্ডারসেট টানেল প্রকল্পে ৬.৩ বিলিয়ন রিঙ্গিত দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন।
এর আগে, ২০১৬ সালে লিমের উপর একটি জমি চুক্তি অনুমোদন এবং বাজারের নিচে দামে একটি বাংলো কেনার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের ও দুটি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
দেশটির দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানিয়েছেন, ৭ আগস্ট সকাল ১০টায় এমএসিসি আইন ২০০৯ এর ধারা ১৬ (ক) (এ) এর অধীনে দুর্নীতির মামলায় বিশেষ আদালতে জ্যেষ্ঠ বিরোধীনেতা লিমের বিরুদ্ধে অভিযোগ আনা হবে।
এদিকে এমএসিসি জানায়, আগামী মঙ্গলবার পেনাং দায়রা আদালতে এমসিসি আইনের ২৩ ধারায় লিমের বিরুদ্ধে পৃথক মামলার জন্যও চার্জ করা হবে। এমএসিসির চিফ কমিশনার দাতুক সেরি আজম বাকির বরাত দিয়ে জানানো হয়, মামলার তদন্তের কাগজপত্র অ্যাটর্নি-জেনারেল চেম্বারে জমা দেওয়া হবে।
বার্তাবাজার/এমকে