বাবার কবরের পাশেই চিরনিদ্রায় সাবেক আইন সচিব

বৃহস্পতিবার বাদ যোহর শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নামাজ জানাজা শেষে শেরখালী কবরস্থানে বাবা পুলিশের সাবেক এআইজি শেখ ফজলুল হকের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত (পিআরএল) সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক (দুলাল)।

মরহুমের জানাজার নামাজে অংশ নেন প্রধান বিচারপতির পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা নাজির, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হাসান প্রমূখ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, সাবেক এমপি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজলা নির্বাহী অফিসার শাহ্ মো. শামসুজ্জাহা, যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ এবং সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি, শাহজাদপুর উপজলা আইনজীবী সমিতি ও জেলা পুলিশসহ বিভিন সংগঠন।

করোনায় আক্রান্ত হয়ে বুধবার রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক (দুলাল)। (ইনালিল্লাহি—রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। মত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর