অপু-মামুনকে নিষিদ্ধ করলো লাইকি

হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের ৪ ব্যবহারকারীকে নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক চীনা ভিডিও অ্যাপ ‘‘লাইকি’’।

মঙ্গলবার (৪ আগস্ট) “টিকটক” ও “লাইকি”-তে পরিচিত মুখ ‘‘অপু ভাই’’ ও মামুনসহ চারজনকে নিষিদ্ধ করে বিবৃতি দিয়েছে লাইকি অ্যাপ কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মারামারি এবং হিংসাত্মক বিষয় ছড়িয়ে তরুণ সমাজকে বিপথগামী করার অভিযোগে ফেসবুক গ্রুপ ‘‘সাইবার ৭১’’ এর পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে ‍“লাইকি” থেকে “অপু ভাই” এবং মামুন’নসহ লিডারবোর্ডের চারজনকে ব্যান করা হয়েছে।’’

নিষিদ্ধ হওয়া আইডিগুলো হচ্ছে- 299080061, Princemamun143, 326096824, yasin_arafat_opu’

এর আগে গত রবিবার সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টরের আলাউল অ্যাভিনিউ এলাকায় সড়ক অবরোধ করে টিকটকের ভিডিও শুটিং করছিল অপু ভাই ও তার সহযোগীরা। এ সময় সেখান দিয়ে যাওয়া একটি প্রাইভেটকার বাধাগ্রস্ত হয়। এ নিয়ে বিতণ্ডার জেরে অপু ভাই ও তার সহযোগীরা গাড়িতে থাকা প্রকৌশলী মেহেদী হাসান রবিন ও তার দুই বন্ধুকে মারধর ও রক্তাক্ত করে। এছাড়াও দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকিও দেওয়া হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর