ভারতে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ছাড়ালো

ভারতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ৬২ হাজারের বেশি মানুষ। আর মারা গেছে প্রায় ৯’শ মানুষ। এ নিয়ে দেশটিতে মৃত্যু ছাড়াল ৪১ হাজার।

গত ২০ দিনেই নতুন ১০ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে, যা সংক্রমণের হার যুক্তরাষ্ট্র আর ব্রাজিলের চেয়ে দ্রুত।

যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত সাড়ে ৫৮ হাজারের বেশি। মারা গেছে ১২ শতাধিক মানুষ। চীনে নতুন করে আরো ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যু সাত লাখ ১৭ হাজার ছাড়িয়েছে। শনাক্ত এক কোটি ৯২ লাখের বেশি। সুস্থ হয়েছে এক কোটি ২৩ লাখের বেশি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর