করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম তরফদার (৫৪)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। চবি প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, করোনা আক্রান্ত হয়ে এক মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
জানা যায়, অধ্যাপক শফিউল নগরীর চন্দনপুরা এলাকায় বসবাস করতেন। তার তিন মেয়ে রয়েছে। শুক্রবার বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এমকে