মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৩ আসামি ৭ দিনের রিমান্ডে

কক্সবাজারের টেকনাফ মেরিনড্রাইভে সেনাবাহিনীর মেজর (অবঃ) সিনহা পুলিশের হাতে নিহত হওয়ার ঘটনায় টেকনাফ থানার বিতর্কিত ওসি প্রদীপ কুমার দাশসহ তিন আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সন্ধ্যায় আবারও র‌্যাব ১০ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে আদালতে তোলা হয় ওসি প্রদীপসহ ৭ পুলিশ কর্মকর্তাকে। পরে আদালত ওসি প্রদীপ কুমার, এসআই লিয়াকত আলী ও এসআই নন্দলাল রক্ষিতকে ৭ দিনের রিমান্ডে মঞ্জুর করেন।

বাকী আসামী, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন।

আজ বিকেলে কড়া পুলিশ ও র‍্যাব নিরাপত্তা বেস্টনীতে ৭ আসামীকে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আদালত নং-৩) আদালতের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দীনের আদালতে হাজির করা হয়।

এর আগে, বুধবার (৫ আগস্ট) ৭ আসামী আদালতে আত্মসমর্পণ করেছেন। তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছিলো আদালত।

আসামীদের পক্ষে এডভোকেট রাখাল চন্দ্র ও এডভোকেট মো. জাকারিয়া মামলার জামিন আবেদনের শুনানি সাংবাদিকদের এক প্রশ্নের বাবে জানান, এসআই টুটুল ও কনেস্টেবল মোস্তফা কামাল নামের কোন পুলিশ সদস্য কক্সবাজার পুলিশ লাইনে নেই। সুতরাং হাজির হবে কি ভাবে।

মামলার শুনানী চলাকালীন রাষ্ট্রপক্ষের পাব্লিক প্রসিকিউটর ফরিদুল আলম, সহকারী পাব্লিক প্রসিকিউটর সাঈদ হোসাইন ও কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাশ আদালতে উপিস্থিত ছিলেন। এছাড়া ঘটনায় রাষ্ট্রীয় উচ্চপর্যায়ের গঠিত তদন্ত টিম ও মামলা তদন্তকারী র‍্যাব-১৫ একটি টিম উপস্থিত ছিলেন।

গত ৫আগষ্ট মেজর (অবঃ) সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার বাদী হয়ে ৯জনকে আসামী করে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল আদালত মামলার শুনানী শেষে টেকনাফ থানাকে একটি নিয়মিত হত্যা মামলা হিসেবে রুজু করার আদেশ দেন। যার মামলা নং (সিআর- ৯৪/২০২০), টেকনাফ থানা (জিআর নং- ৯/২০২০) টেকনাফ থানা মামলাটি গ্রহর করার সাথে সাথেই আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা কার্যকর হয়।

এদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহা জানান, আজ সকালে টেকনাফ থানা থেকে যাবতীয় কাজ শেষ করে মামলাটি আদালতের নির্দেশ মতো কক্সবাজার (র‍্যাব -১৫) বরাবরে তদন্তের জন্য প্রেরন করা হয়। রয়াব সাত কর্মদিবসের মধ্যে তসন্ত রিপোর্ট জমা দেবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর