র‍্যাবের রিমান্ড আবেদনে আবারো আদালতে ওসি প্রদীপ!

র‍্যাবের রিমান্ড আবেদনে আবারো আদালতে তোলা হচ্ছে ওসি প্রদীপসহ আরও ৬ পুলিশ সদস্যকে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও র‌্যাব ১০ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে তোলা হয় ওসি প্রদীপসহ ৭ পুলিশ কর্মকর্তাকে।

এর আগে, পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

ওসি প্রদীপকে আদালতে নেয়ার আধাঘণ্টা আগে হত্যা মামলার প্রধান আসামি লিয়াকতসহ ৬ জনকে কড়া প্রহরায় একই আদালতে নেয়া হয়। বুধবার (৫ আগস্ট) আসামিরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর