শরীয়তপুরের ডামুড্যায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে সংঘর্ষে সায়েম বয়াতি (১৭) নামে এক যুবক নিহত হয়েছে। মৃত সায়েম বয়াতি কনেশ্বর ইউনিয়নের মন্টু বয়াতির ছেলে।
বৃহস্পতিবার(৬ই আগস্ট) বিকাল ৩ টার দিকে সায়েম বয়াতি মোটরসাইকেল যোগে গোসাইরহাট যাওয়ার পথে কনেশ্বর ইউনিয়নের উত্তর সুতলকাঠি শিবার বটতলার সামনে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে সংঘর্ষে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডামুড্যা পরিদর্শক (তদন্ত) ইমারত হোসেন জানান, ঘটনাটি আমরা শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে।
বার্তা বাজার / ডি.এস