ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধ্য দিয়ে বহমান ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি অসাধু চক্র। উক্ত বালু উত্তোলনের বিষয়ের খবর পেয়ে বৃহস্পতিবার সরজমিন পরিদর্শন করে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত তথা মোবাইল কোর্টের মাধ্যমে দুইটি ড্রেজার মেশিন ও মেশিনগুলোর পাইপ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও এরশাদ উদ্দিন জানান, নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এভাবে বালু উত্তোলন করলে নদী-নদীর পাড়ের স্থাপনা বা বাড়িঘর ভেঙ্গে প্রাকৃতিক দূর্যোগের সৃষ্টি হতে পারে।
বার্তা বাজার / ডি.এস