গুইমারাতে আলোচিত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

অবশেষে আটক হলো গুইমারার আলোচিত ধর্ষণ মামলার আসামি ধর্ষক শ্যাম প্রসাদ বনিক। জানা গেছে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহার করে গতকাল রাত ২ টায় রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈয়দ মোঃ ফরহাদ হোসেনের নির্দেশনায় ও সহযোগিতায় গুইমারা থানার এসআই আল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শ্যাম প্রসাদ বনিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে আদালতে হাজির করা হয়েছে। আর ও জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড চেয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম।

ধর্ষক আটক হওয়ায় মামলার বাদী সন্তোষ প্রকাশ করে বলেছেন ধর্ষকের সহযোগী তার সাবেক স্ত্রী শাহীদা বেগমকে এ ঘটনায় আটক করা উচিত। তার কারনেই অবুঝ শিশু ধর্ষিত হয়েছে তাই তাকেসহ মামলায় অভিযুক্ত করে বিচার করা হোক, তিনি দোষীদের কঠিন বিচার দেখতে চান।

উল্লেখ্য, গত ২৭ জুলাই সন্তানের ধর্ষণের বিচার পেতে গুইমারা থানায় একটি অভিযোগ দায়ের করেন ধর্ষিতা শিশুর পিতা। পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯(১) ও সংশোধিত ২০০৩ ধারায় মামলা রেকর্ড করেন যার নং ১ তারিখ ২৭/০৭/২০২০ ইং।

জনমুখে কথিত আছে গুইমারা এলাকার কুখ্যাত ধর্ষক শ্যাম প্রশাদ বনিক জাহাঙ্গীর আলমের স্ত্রী সন্তান ছাড়াও অনেক নারীর সাথে তার অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল তাকে রিমান্ডে নিলে সব তথ্য পাওয়া যাবে। গুইমারা এলাকাবাসী তার অনৈতিক এসব কর্মকান্ডের সুষ্ঠ বিচার দেখতে চাই।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর