মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে তপন দাস (৬০) নামে এক পল্লী চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। বুধবার রাত ১১ টার দিকে ফরিদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত তপন দাস উপজেলার ১ নং গয়েসপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামের মৃত অজিত দাসের পুত্র । পল্লী চিকিৎসক হলেও এলাকায় ডাক্তার হিসেবে তার যথেষ্ট খ্যাতি ছিলো বলে জানা গেছে।
তপন দাসের বড় ভাই অসিত কুমার দাস জানিয়েছেন, গত কয়েকদিন আগে থেকে তার ভাই তপন দাস জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। স্থানীয় ডাক্তারের পরামর্শ মোতাবেক তাকে গত বুধবার সন্ধ্যায় ফরিদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায়ই রাত ১১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার পরে সেখানে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।
তপন বিশ্বাসের আত্মীয় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতা সনদ কুমার বিশ্বাস বলেন, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে করোনাকালীন শ্রীপুর উপজেলায় গঠিত সৎকার কমিটির মাধ্যমে স্থানীয় লাঙ্গলবাঁধ মহাশ্বশানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
বার্তা বাজার / ডি.এস