ওসি প্রদীপসহ ৯ পুলিশ আদালতে

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় টেকনাফের পুলিশ কর্মকর্তা লিয়াকতসহ বাকি ৮ আসামিকে আদালতে তোলা হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে তাকে আদালতে তোলা হয়।

এর আগে, চট্টগ্রাম পুলিশের কাছে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস আত্মসমর্পণ করেন। পরে সেখান থেকে তাকে কক্সবাজার আদালতে আনা হয়।

অপরদিকে, বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ লিয়াকতসহ ৮ জনকে কক্সবাজার আদালতে তোলা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে ওসিকে নিয়ে আদালতের উদ্দেশে রওয়ানা দেয় পুলিশ।

জানা জায়, আইনগত প্রক্রিয়ায় প্রদীপকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর