পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে নদীর পানিতে ডুবে রেহেনা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রেহেনার বাড়ি দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের নুরু বাজার এলাকায়। সে ওই এলাকার আব্দুর রউফের মেয়ে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুর থেকে রেহেনার খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তার কোন খোঁজ পায়নি তারা। বৃহস্পতিবার সকালে খড়খড়িয়া ব্রিজের কয়েকশ মিটার সামনে নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে পরিবারের লোকজন। স্থানীয়দের ধারণা সাঁতার না জানায় খড়খড়িয়া নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের চেয়ারম্যান রহিমুল ইসলাম বুলবুল পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর