মোটরসাইকেল ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে গৃহবধু নিহত

পাবনা-ঢাকা মহাসড়কে ইট বোঝাই ট্রলি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ এক গৃহবধু নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার(৬ আগস্ট) দুপুরে আকিজ জুট মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সুনালী খাতুন(২৫)আতাইকুলা গাঙ্গহাটি এলাকার মো: সাকিল হোসেনের স্ত্রী। তারা গয়েশপুর থেকে বনগ্রামে শশুরবাড়ী যাবার পথে স্বামী-স্ত্রী দুর্ঘটনাটি ঘটে।

পাবনা হাইওয়ে থানা’র এসআই আবু বক্কার সিদ্দিক ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, গৃহবধূ মোটর সাইকেল থেকে ছিটকে মহাসড়কের উপর পরে যায়, অপর দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলির চাকার নিচে পিষ্ট হয়ে গৃহবধূ ঘটনা স্থলেই মারা যান। লাশটি উদ্ধোর করে আত্বীয়স্বজনের নিকট হস্তান্তর করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর