কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মোঃ শাহজাহান আলী (৪২) ও তার শ্যালিকা নাজমা খাতুন (২২)। মৃত শাহজাহান আলী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার(৬ আগস্ট) বেলা ১১ টার দিকে শ্যালিকা নাজমা খাতুনকে নিয়ে তার দুলাভাই মোঃ শাহজাহান আলী মোটরসাইকেল যোগে ভূরুঙ্গামারীতে শ্যালিকার শশুড়বাড়ী থেকে আসার পথে আন্ধারীঝাড় বাজার এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু ঘটে।
এরপর স্থানীয়রা ট্রাকটি আটক করার চেস্টা করলে, ট্রাকটি জয়মনিরহাট বাজারে রেখে চালক পালিয়ে যায়। ট্রাকটির রেজিঃ নম্বর ঢাকা মেট্রো ট-১৫-৬৪৮২।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। ট্রাকটি জব্দ করে, লাশ দুটি মর্গে নিয়ে যাওয়া হয়েছে। চালক পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের প্রচেস্টা চলছে।”
বার্তাবাজার/এমকে