শালগাড়িয়া-গোবিন্দায় দুটি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

পাবনা সদর উপজেলা শালগাড়িয়া ইংলিশ রোড সৈয়দ আলী’র বাড়ী হতে তারেক বাবুর বাড়ী পর্যন্ত রাস্তা ও ড্রেন এবং গোবিন্দা জাবিরের বাড়ী হতে পাকা রাস্তা পর্যন্ত দু’টি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

আজ বৃহস্পতিবার দুপুরে পৃথক পৃথক ভাবে এ দু’টি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ বিষয়ক সম্পাদক হিরোক হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকিসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর